শিশুকে দত্তক নিয়ে যৌনাঙ্গে অস্ত্রোপচার করে দেহব্যবসায় নামানোর চেষ্টা!

বরিশাল নগরীতে ১২ বছরের এক কিশোরীকে দত্তক নিয়ে পৈশাচিক কায়দায় নির্যাতন ও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। শহরের ১০ নং ওয়ার্ডের আমবাগান এলাকার বাসিন্দা অ্যাডলিন বিশ্বাস অনাথ ওই শিশুটিকে রাষ্ট্রীয় আইন মেনে দত্তক নিয়েছিলেন, কিন্তু পড়াশোনার বদলে তাকে দিয়ে গৃহপরিচারিকার কাজ করানো এবং মারধর করা হতো। আরও ভয়াবহ তথ্য হলো, অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি এড়াতে শিশুটির যৌনাঙ্গে অস্ত্রোপচার করা হয় এবং তাকে দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করা হচ্ছিল।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, অ্যাডলিন বিশ্বাসের ছোট ভাই জনি বিশ্বাসও শিশুটিকে দীর্ঘ দিন ধরে যৌন নিপীড়ন করে আসছিলেন। নির্যাতনের সইতে না পেরে গত নভেম্বর মাসে শিশুটি পালিয়ে এক কাজের বুয়ার কাছে আশ্রয় নেয়। এই ঘটনায় আদালত ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। প্রধান অভিযুক্ত অ্যাডলিন বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে মঙ্গলবার কারাগারে পাঠালেও তার ভাই জনি বিশ্বাস পালিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *