গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের নির্যাতনের শিকার মা খোদেজা খাতুন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মায়ের উপর ইট ও লাঠি দিয়ে আঘাত করার অভিযোগে ৩২ বছর বয়সী খলিলকে এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে।
ঘটনার সময় মায়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। দীর্ঘদিনের ক্ষোভ ও অসহায়তা থেকে মায়ের সম্মতি নিয়ে খলিলকে স্থানীয় সড়কের পাশে খুঁটি করা গর্তে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়। প্রায় এক ঘণ্টা পর পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক রাখে।
স্থানীয়দের মতে, আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেওয়া হয়েছিল, কিন্তু খলিলের আচরণে কোনো পরিবর্তন হয়নি। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নেশার ভয়াবহতা ও পারিবারিক ভাঙনের এই ঘটনা টেপিরবাড়িকে করেছে এক শিউরে ওঠা উদাহরণ।
