বরিশালসহ সারা দেশে নির্বাচনী আচরণবিধি রক্ষায় মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচন কমিশন (ইসি) ভোটের প্রস্তুতি কার্যক্রম ত্বরান্বিত করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পরই আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে বরিশালসহ দেশের সকল উপজেলা-থানা এলাকায় মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে ইসি মোবাইল কোর্ট আইন অনুযায়ী ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের আয়োজন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করবেন এবং নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখার দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *