গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক কলেজ পরিদর্শন ও মতবিনিময়

বরিশালের গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক মন্ডলীর সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষা ও সেবা কার্যক্রমের উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাঃ কে এম সাঈদ মাহমুদ, গৌরনদী ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আবদুছ ছালেক মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ নুরুল আনোয়ার এনায়েত, ডাঃ হাফিজুর রহমান রিয়াদ, ডাঃ জনার্ধন চ্যাটার্জি, ডাঃ সুরেশ ঢালী, ডাঃ রনজিত বাড়ৈ, ডাঃ সেলিম হোসেন, ডাঃ শাহনাজ রুবি, ডাঃ রাহাত আলম এবং ডাঃ আর্থিকা গাঙ্গুলী।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম কলেজের পাঠক্রম, হাসপাতালের সেবার মান, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষকবৃন্দের কাজের ধারা পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকরভাবে কাজ করার পরামর্শ দেন।

এই পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানটি কলেজের শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *