জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। প্রতিযোগিতা শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
জহুরুল ইসলাম জহির, সভাপতি, গৌরনদী পৌর নাগরিক কমিটি ও জ্যেষ্ঠ সাংবাদিক।
-
জহর লাল পাল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ।
-
মো. চুন্নু ফকির, সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
-
জাহাঙ্গীর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
-
মো. মোস্তফা কামাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
-
মো. সাইদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমাজের সভাপতি মোঃ হানিফ সরদার, সাধারণ সম্পাদক সুদাম পাল এবং প্রধান শিক্ষক খাদিজা আক্তার, আব্দুস সালাম ও অর্চনা রানী বণিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
