গৌরনদীতে পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত্যু

গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির হকার কুদ্দুস খান (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার নামক স্থানে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস খান উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের ইঙ্গুল খানের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, কুদ্দুস খান রাত পৌনে নটার দিকে বেকারির মালামাল বিক্রি শেষে ব্যাটারি চালিত ভ্যানযোগ নিজ বাড়িতে যাচ্ছিল।

পথিমধ্যে উপজেলা সাউদের খালপাড় মোল্লাবাড়ি জামে মসজিদের সম্মুখে পৌঁছলে পিছন থেকে দ্রæতগামী অজ্ঞাতনামা পরিবহনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্বজড়ে ধাক্কায় ভ্যানটি দুমড়ে মুছে যায় এবং ঘটনাস্থলেই বেকারির হকার কুদ্দুস খান মৃত্যুবরণ করেন। দ্রæত মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত পরিবহন সনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *