অনলাইন ডেস্কঃ পরিবারের চাহিদার আলোকে শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।
তথ্য অনুযায়ী, শহীদ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে মরদেহ রাখা হবে এবং শাহবাগে অবস্থান নেবে ইনকিলাব মঞ্চের কর্মীরা।
পরিবারের অনুরোধমতো শহীদ ওসমান হাদির জানাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এজন্য আজকের মিছিলের পরিবর্তে মরদেহ আগামীকাল সেন্ট্রাল মসজিদে আনা হবে।
শিক্ষার্থী ও জনতা শৃঙ্খলা বজায় রেখে মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে, মরদেহ দেখার সুযোগ থাকবে না এবং শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শহীদ ওসমান হাদির আত্মার শান্তির জন্য দোয়া করবেন।
