গৌরনদীতে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও নবাগত ইউএনওর বরণ অনুষ্ঠান সম্পন্ন

বরিশালের গৌরনদী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীকে বরণ এবং বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান এবং তার সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার তাদের অনুভূতি ব্যক্ত করেন। নবাগত নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী তার বক্তব্যে উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. আবু আবদুল্লাহ খান তার এক বছর আট মাসের কর্মকালিন সময়ে সততা ও কর্মদক্ষতার মাধ্যমে স্থানীয় জনগণের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *