গৌরনদী পৌর উপ-নির্বাচন: নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়ার প্রচারণায় ব্যাপক সাড়া

বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সামনে রেখে নিজের অবস্থান শক্ত করতে দিনভর ব্যস্ত সময় পার করছেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আলাউদ্দিন ভূঁইয়া। শনিবার সকাল থেকে তিনি পৌরসভার টরকী বন্দর, সুন্দরদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক পরিচালনা করেন।

গণসংযোগকালে আলাউদ্দিন ভূঁইয়ার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এনায়েত করিম মাতুব্বর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এছাড়াও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আল আমীন হাওলাদারসহ বিপুল সংখ্যক সমর্থক এই প্রচারণায় অংশ নেন।

পথসভা ও গণসংযোগকালে আলাউদ্দিন ভূঁইয়া ভোটারদের উদ্দেশ্যে বলেন, তিনি দীর্ঘকাল ধরে জনগণের সেবা করে আসছেন এবং মেয়র নির্বাচিত হলে গৌরনদী পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি নারিকেল গাছ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *