ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর বরিশাল–ঢাকা নৌরুটে পুনরায় যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের অনুমতি দেয়। এর ফলে রাত থেকেই নিয়মিত লঞ্চগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। যাতায়াত ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় দীর্ঘ সময় আটকে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঢাকা থেকে মানামি, পারাবত-১৮ এবং বরিশাল থেকে পারাবত-১১, সুরভী-৭ সহ একাধিক লঞ্চ চলাচলের তালিকায় রয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার স্বার্থে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে এই রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
Related Posts
গৌরনদীর টরকী বন্দর মালিক সমিতির কমিটি গঠন
- Barishal TV
- ডিসেম্বর ২৩, ২০২৫
- 0
দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র টরকী বন্দরের উন্নয়ন ও ঘর মালিকদের স্বার্থ রক্ষায় ‘টরকী বন্দর মালিক সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি বার্থী ভবনে আয়োজিত […]
আমরা সৃজনশীলতাকে কাজে লাগাতে চাই-জহির উদ্দিন স্বপন
- Barishal TV
- ডিসেম্বর ১৮, ২০২৫
- 0
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী নির্বাচনের পরে আমাদের নেতা তারেক রহমান ও নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সমস্ত […]
শিখা প্রকল্পের আগৈলঝাড়া উপজেলা অরিয়েন্টেশন সভা
- Barishal TV
- ডিসেম্বর ২৪, ২০২৫
- 0
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এক উপজেলা অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব […]
