গৌরনদীতে কিশোরী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রের বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (২১) নামে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী উজিরপুর উপজেলার শোলক গ্রামের সাইফুল ইসলাম ফকিরের পুত্র জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার রাতে কিশোরীর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে জাহিদুল তাদের বাড়িতে আসে এবং কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে কিশোরী বিষয়টি তাদের জানায়। পরবর্তীতে স্থানীয়দের পরামর্শে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে পাঠানো হয়েছে। অভিযুক্ত জাহিদুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *