জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গৌরনদীতে যুব সমাবেশ সম্পন্ন

গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের বিশেষ উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে মঙ্গলবার সকালে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রভাষ কুমার দাস। যুবকদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি শান্তিময় পরিবেশ নিশ্চিত করার লক্ষে এই আলোচনার আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রিন্স তালুকদার, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া এবং গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তারা যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কাজী আল আমিন এবং ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান ও বাপ্পি সিকদার। এছাড়া যুব উন্নয়ন কার্যালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও সফল উদ্যোক্তা সৈয়দা হাসিনা আকতার সাখি এবং সৈয়দা শামসুন নাহার তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *