গৌরনদীতে আইনশৃঙ্খলা উন্নয়নে গণসচেতনতামূলক যুব সমাবেশ অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রভাষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রিন্স তালুকদার, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া এবং গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

সমাবেশে বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল সমাজ গঠনে যুবকদের ভূমিকা অপরিসীম। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কাজী আল আমিন, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, বাপ্পি সিকদার এবং যুব উন্নয়ন কার্যালয়ের সফল উদ্যোক্তা সৈয়দা হাসিনা আকতার সাখি ও সৈয়দা শামসুন নাহার। সমাবেশে যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী ও স্থানীয় যুব উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *