বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া ও ইফতার মাহফিল

বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মেধাকুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং এস এম মনিরুজ্জামান মনির।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য এস এম আফজাল হোসেন, আবুল হোসেন লাল্টু, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি এবং জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ মাসুদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বিশিষ্ট আলেম মাওলানা মো. দেলোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *