গৌরনদীতে বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন

বিশ্ব হোমিওপ্যাথিক দিবস ২০২৫ এবং হোমিওপ্যাথির জনক মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার বিকেলে কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গৌরনদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সাইদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহিরুল ইসলাম জহির, চন্দদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম এবং উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ নুরুল আনোয়ার, এনায়েত হোসেন, ডাঃ জনার্দন চ্যাটার্জি, ডাঃ নাসির হোসেন, ডাঃ মনজুর মোরশেদ, ডাঃ সুরেশ ঢালী, ডাঃ পঙ্কজ হালদার, ডাঃ তরুণ চক্রবর্তী, ডাঃ মোঃ শাহজালাল, ডাঃ সেলিম হোসেন, ডাঃ আরিফ বিল্লাহ এবং শিক্ষার্থী তাসলিমা আফরিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মনজুর মোরশেদ।

বক্তারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথির গুরুত্ব এবং এর প্রসার নিয়ে আলোচনা করেন এবং ডা. হ্যানিম্যানের জীবন ও আদর্শের ওপর আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *