আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে গৌরনদী ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ শাহ আলম মঞ্জুর। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তরিক হাসান রাসেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান।

অনুষ্ঠানে অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া এবং মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পালরদী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা।

মানববন্ধন ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, প্রশাসনের প্রতি জনগণের আস্থা ও সুস্থ সমাজ গঠনের জন্য সমবায় ও ঐক্যের বার্তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *