ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী মরদেহ রেখে পালিয়ে গেল

ঝালকাঠি: রাজাপুরে পারিবারিক কলহের জেরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে মরদেহ একটি অ্যাম্বুল্যান্সে করে বাড়িতে এনে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ খলিফা। নিহত রেহেনা বেগম একজন শিশু সন্তানের জননী।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী আরিফ রেহেনাকে নির্যাতন করতেন। কয়েকদিন আগে রেহেনার মা ঢাকায় গিয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিতে চেয়েও সে রাজি হয়নি। বৃহস্পতিবার ঢাকায় বাসায় মৃত্যুর পরে শুক্রবার সকালে মরদেহ বাবা বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা আঘাতের চিহ্ন দেখে মৃত্যু রহস্যজনক মনে করেন। গোসলের সময় রেহেনার গলা, হাত ও পিঠে আঘাতের চিহ্ন ছিল। স্বজনরা মৃত্যুর কারণ জানতে চাইলে আরিফ ও তার আত্মীয়রা বাড়ি থেকে পালিয়ে যায়।

রেহেনার বাবা শহিদ হাওলাদার ও ভাই সাব্বির দাবি করেছেন, পারিবারিক কলহের কারণে রেহেনাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর নাটক সাজানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এখনো কেউ আটক হয়নি। ঘটনার খবর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *