যুগান্তরের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে গৌরনদীতে স্মরণসভা ও দোয়া-মোনাজাত

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে স্মরণসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

যুগান্তরের গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি বিএম বেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাজীব হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, এস এম জুলফিকার, দৈনিক ইনকিলাবের গৌরনদী উপজেলা সংবাদদাতা বদরুজ্জামান খান সবুজ, দৈনিক খোলা কাগজের গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, দৈনিক এশিয়া বানীর গৌরনদী প্রতিনিধি এস এম মোশারফ হোসেন, নয়া দিগন্তের গৌরনদী সংবাদদাতা আরিফিন রিয়াদ, দৈনিক কালবেলার গৌরনদী প্রতিনিধি হাসান মাহামুদ, যায়যায়দিনের গৌরনদী সংবাদদাতা রাজীব হোসেন তারিম, দৈনিক দক্ষিণাঞ্চলের গৌরনদী প্রতিনিধি সৈয়দ নকিবুল হক, যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জামিল মাহামুদ ও প্রচার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নুরুল ইসলাম দেশকে উপহার দিয়েছেন দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো স্বাধীনচেতা গণমাধ্যম। তিনি উপলব্ধি করেছিলেন গণমাধ্যমের সংকটকালে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তা। তার দূরদর্শী চিন্তা ও সাহসী উদ্যোগের ফলেই এই দুটি গণমাধ্যম গড়ে ওঠে। বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে এই গণমাধ্যমগুলোর অবস্থান নুরুল ইসলামের আদর্শেরই প্রতিফলন।

স্মরণসভা শেষে মরহুম নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *