বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে ঘিরে গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গৌরনদী উপজেলা, পৌর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমানের মেদাকুল এলাকার বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেআরা বেবি, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ আলাউদ্দিন, নাসির সরদার, আবু বকর, দুলাল আকন, আমজাদ হোসেন ঝিন্টু, মশিউর রহমান লিটনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আগামী ১ সেপ্টেম্বর গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তা সফল করতে বিভিন্ন প্রস্তুতিমূলক দিক নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *