গৌরনদীতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফিডিং কর্মসূচি উদ্বোধন

গৌরনদীতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এবং আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোসা. তাসলিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম এবং আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের তত্ত্বাবধায়ক মো. মাশুক।

শিক্ষা অফিসার মোসা. তাসলিমা বেগম জানান, উপজেলার মডেল স্কুল, আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৩১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই ফিডিং কর্মসূচির আওতায় থাকবে। সপ্তাহে পাঁচ দিন এই কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের রুটি, কলা, ডিমসহ বিভিন্ন পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। অনুষ্ঠানে সবাই শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্থ্য জীবন নিশ্চিত করার উদ্দেশ্যে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *