গৌরনদী: খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) গৌরনদী এরিয়া অফিসের উদ্যোগে উপকারভোগীদের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে সমিতি পর্যায়ে চেক হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সোমবার দুপুর ১২টায় সিসিডিবি কার্যালয়, গৌরনদী এরিয়া অফিসে আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সিসিডিবি, সিপিআরপি গৌরনদী ব্যবস্থাপক সুদীপন খিসা, যিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গৌরনদী উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, এবং এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘারামী।
অনুষ্ঠানে সিসিডিবির প্রোগ্রাম অফিসার উজ্জল রত্ব, একাউন্স অফিসার ডেভিট লিটন দাস, মানবাধিকার সংগঠক আবু সালেক মামুন ও সাংবাদিক সোলঅয়মান তুহিনসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯টি ফোরামের সদস্যদের মাঝে ১০ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদও তুলে দেওয়া হয়।
চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের জীবন জীবিকার মান উন্নয়নে সহায়তা করা হবে এবং তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
