বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। এদের মধ্যে জয়নুল আবেদীনকে বরিশাল-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।
এর আগে প্রথম দফায় বরিশালের পাঁচটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।
বরিশালের অন্য পাঁচটি আসনের প্রার্থীরা হলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, বরিশাল-৫ (সিটি-সদর) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।
ভোটাররা বলছেন, এ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ায় এখন ত্রিমুখী (বিএনপি-এবি পার্টি-ইসলামি দল) লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
