সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘নিউজ এডিটরস কাউন্সিল’, বরিশাল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনের সভাপতি হাসিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খন্দকার রাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন কোটি মানুষের হৃদয়ে আদর্শ ও ত্যাগের এক অনন্য মহাকাব্য। জাতির গণতান্ত্রিক আন্দোলনে তার আপসহীন ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
