গৌরনদীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

বরিশালের গৌরনদীতে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় নলচিড়া একাদশকে পরাজিত করে গৌরনদী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাদ হান্নান, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার হোসেন, প্রকৌশলী মো. অহিদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং সুন্দর ক্রীড়া নৈপুণ্যের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *