গৌরনদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার চাঁদশী নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান দিনু, প্রখ্যাত কণ্ঠশিল্পী এম. এ সোয়েব, জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আকবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই দিনে চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনওর সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া বিকেলে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মানিক হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান।

অন্যদিকে, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়েও বুধবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। এছাড়া গৌরনদীর ঐতিহ্যবাহী পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ তপন রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। এসব অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *