বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল ইসলাম মাহাবুবের সভাপতিত্বে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বদরুদ্দোজা লস্কর।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা এবং সাধারণ সম্পাদক নাজমুল রিপন। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং পেশাগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
