দীর্ঘ ১৫ বছর পর গৌরনদীতে জামায়াতে ইসলামীর প্রকাশ্য ইফতার মাহফিল

দীর্ঘ দেড় দশক পর বরিশালের গৌরনদীতে প্রকাশ্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে গৌরনদী আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদরাসা হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমির ডক্টর এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

বক্তারা দীর্ঘ সময় পর প্রকাশ্যে এমন আয়োজনের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *