শ্বৈরাচার হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
সমাবেশের পর বিজয় র্যালীর নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। র্যালীটি গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে সমাপ্ত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ সহিদুল্লাহ, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল, আমেরিকা বোস্টন বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম, উপজেলা সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, পৌর আহ্বায়ক শরীফ সফিকুর রহমান স্বপন
