গৌরনদী: মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আগৈলঝাড়া থানার পুলিশ মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজন মোল্লাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে রাজন ঢাকায় বসে মাদক ব্যবসা করছিল। তাকে আগে ঢাকার তেজগাঁও থানার পুলিশ ৪শত বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছিল। মামলার রায়ে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর থেকে সে পলাতক ছিল।

ওসি মো. অলিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাজন মোল্লাকে সিলেট থেকে রোববার রাতে গ্রেপ্তার করা হয় এবং আগৈলঝাড়া থানায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *