গৌরনদীতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫

বরিশালের গৌরনদীতে শনিবার এক উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সফল সমবায়ীদের সংবর্ধনা।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরাহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, সিসিডিবির জেলা ব্যবস্থাপক সুদীপন খীশান এবং গৌরনদী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মন্ডল।

বক্তারা সমবায়কে ‘উন্নয়নের চাবিকাঠি’ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, স্বনির্ভর সমাজ গঠন এবং বেকারত্ব কমাতে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য।” তারা আরও উল্লেখ করেন, সরকারের চলমান উন্নয়ন অভিযাত্রায় সমবায় খাত একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সমবায় আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *