বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গৌরনদীতে দোয়া ও মোনাজাত

গৌরনদীতে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে গৌরনদী কলেজ জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে আয়োজিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, তার আওয়ামী লীগ, তাদের দোসর এবং দেশি-বিদেশী মিত্ররা। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সব ধরনের অন্যায় ও অপবাদ নিরবে সহ্য করেছেন এবং গণতন্ত্রের জন্য জনগণের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছেন। আজ তার অসুস্থতায় পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে এবং তাকে সম্মান জানাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে দুই উপজেলার প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে, এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর শুভকামনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *