বরিশালের হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত এক বিশেষ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ মাওলানা মির্জা আবু জাফর বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমপ্লেক্সের পৃষ্ঠপোষক আলহাজ্জ মাওলানা মির্জা শরাফুদ্দিন বেগসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘোষিত এই কমিটিতে আলহাজ্জ মাওলানা মির্জা শরাফুদ্দিন বেগকে পৃষ্ঠপোষক এবং আলহাজ্জ মাওলানা মির্জা আবু জাফর বেগকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী বোর্ড অব ট্রাস্টিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন হাফেজ মাওলানা মির্জা জুনায়েদ বেগ, মির্জা ফয়সাল বেগ, মাওলানা মির্জা আরাফাত বেগ, আহসান হক, মোহাম্মদ আমিন হক পারভেজ, মাওলানা মির্জা জিয়াউল করিম বেগ এবং হাফেজ মির্জা আবু হুরায়রা বেগ।
পরিচালনা কমিটির মূল নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্জ মাওলানা রেজাউল করিম বেগ। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা মহিউদ্দিন বাচ্চু বেগ, মাওলানা শাহ্ মোহাম্মদ আবদুছ ছবুর এবং সৈয়দ রিয়াজুল করিম। সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মোঃ আরিফুর রহমানকে। তাকে সহযোগিতার জন্য সহ-সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন মির্জা শাহাবুদ্দিন মাসুদ বেগ, সৈয়দ আজমুল হক এবং আলহাজ্জ হাফেজ মাওলানা আব্দুর রহমান সালেহ। এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মোল্লা সাখাওয়াত হোসেন, হুমায়ূন মোল্লা, এম এইচ রশিদ, মোঃ মাইনুল ইসলাম (রিপন) এবং মির্জা ফাহাদ বেগ।
শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্জ মাওলানা মির্জা আবু জাফর বেগ মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে সহায়তা করবেন সহকারী মুহতামিম এবং ইমাম ও খতিব আলহাজ্জ মাওলানা মির্জা আসাদুজ্জামান। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব বা কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মনিরুল হক। জানানো হয়েছে যে, আগামী ১লা এপ্রিল থেকে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।
