গৌরনদী প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন সিনিয়র সাংবাদিক জহির

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী সাংবাদিকদের একত্রিত করার লক্ষ্যে ৫টি পৃথক সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে গৌরনদী প্রেসক্লাব যাত্রা শুরু করেছে। মঙ্গলবার প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব গ্রহণ করেছেন গৌরনদীর সাংবাদিক ও দৈনিক প্রতিদিন ও দি মুসলিম টাইমসের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ফলে গৌরনদীর সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জানা গেছে, অতীতে বিভিন্ন রাজনৈতিক প্রভাব ও চক্রান্তের কারণে গৌরনদীর সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছিল। সেই সময় গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, উপজেলা রিপোর্টার্স ইউনিটিসহ ছয়টি সংগঠন কার্যকর ছিল।

২০২৪ সালের জুলাই-আগস্টের মধ্যে জহিরের উদ্যোগে গৌরনদীর সাংবাদিকরা একত্রিত হন এবং একটি সম্মেলনে বৈঠক করেন। সেখানে সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে ৫টি সংগঠন বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন এবং ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন যুক্ত হন।

এ পর্যন্ত মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান তিন মাস করে আহবায়ক দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণকালে জহির জানান, আগামী ডিসেম্বর মাসে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কমিটি গঠনের মাধ্যমে গৌরনদী প্রেসক্লাবকে আরও শক্তিশালী করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *