সুশাসনের জন্য নাগরিক সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলা পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির। “সোচ্চার সুসংগঠিত জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ” শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন সুজনের গৌরনদী উপজেলা সহ-সভাপতি ও প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হিরা, গৌরনদী পৌরসভার প্যানেল মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, সুজনের উপজেলা সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, পৌর সহসভাপতি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস, ডাঃ উত্তম কুমার দাস, পৌর সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ চক্রবর্তী, সাবেক পৌর সাধারণ সম্পাদক বেলাল হাসেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি নাফিজা আক্তার, সাংবাদিক লিটন খান, অরেফীন রিয়াদ, মোল্লা ফরুক হাসান, এইচ. এম. সুমন প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা সংগঠনের সাফল্য এবং সুশাসনের প্রতি জনগণের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
