ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ও চর্চায় বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
চরমোনাই পীর মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার পাশে পরিবারের সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
