ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর বরিশাল–ঢাকা নৌরুটে পুনরায় যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের অনুমতি দেয়। এর ফলে রাত থেকেই নিয়মিত লঞ্চগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। যাতায়াত ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় দীর্ঘ সময় আটকে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ঢাকা থেকে মানামি, পারাবত-১৮ এবং বরিশাল থেকে পারাবত-১১, সুরভী-৭ সহ একাধিক লঞ্চ চলাচলের তালিকায় রয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার স্বার্থে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে এই রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
Related Posts
বরিশালে ঠান্ডাজনিত রোগে বৃদ্ধি, শিশু ওয়ার্ডে শয্যা সংকট
- Barishal TV
- ডিসেম্বর ১৫, ২০২৫
- 0
বরিশালে শীতকাল শুরু হওয়ায় নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি […]
বরিশালে ক্ষতিপূরণ না পেয়ে দুটি স্টাফ বাস ভাঙচুর, ডিসি কার্যালয়ে বিক্ষোভ
- Barishal TV
- ডিসেম্বর ২২, ২০২৫
- 0
বরিশালে অপসো স্যালাইন ফার্মার চাকরিচ্যুত শ্রমিকরা চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ না পাওয়ার ক্ষোভে কোম্পানির দুটি স্টাফ বাস ভাঙচুর করেছেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। রোববার […]
তাজিকিস্তান ও তালেবান সীমান্ত সংঘর্ষের কারণ এবং চীনের ওপর এর প্রভাব
- Barishal TV
- ডিসেম্বর ২৬, ২০২৫
- 0
তাজিকিস্তান এবং আফগানিস্তানের তালেবান বাহিনীর মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ মধ্য এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। দীর্ঘ সীমান্ত এলাকা জুড়ে চলা এই অস্থিরতা […]
