বরিশালের গৌরনদী উপজেলায় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং ভারতীয় পণ্য বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মাহিলাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়, যা ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জি এম গ্রুপের চেয়ারম্যান ও গবেষক ফখরুল আবেদীন তানভীর এবং কলেজের প্রাক্তন শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ও কাইউম হাওলাদার। বক্তারা ভারতীয় নীতি ও আগ্রাসনের তীব্র সমালোচনা করে “ভারতীয় তোষামোদি চলবে না” স্লোগান দেন এবং মাহিলাড়া ও গৌরনদী এলাকাকে ভারতীয় পণ্যমুক্ত করার ঘোষণা দেন। মানববন্ধনে মো. জহিরুল, সজীব, মিরাজ, মিতু ও টুম্পাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গৌরনদীতে ভারতীয় আগ্রাসন ও পণ্য বর্জনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
