গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন’-এর বৃত্তি প্রদান

বরিশালের গৌরনদী উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সৈয়দ মতলুবর রহমানের স্মৃতি স্মরণে গঠিত ‘সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অনুদান তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোভো কার্গোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস.এম মহিউদ্দিন বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সাবেক উপজেলা প্রকৌশলী এস. এম জাহিদ, দপ্তর সম্পাদক সৈয়দ মো. মজনু এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মফিজুর রহমান পিন্টু। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সাখী আক্তার, জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, যুগ্ম আহ্বায়ক মো. আকবর আলী এবং সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন, সাবেক প্রধান শিক্ষক স্বপন মন্ডল এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম। বক্তারা উল্লেখ করেন যে, শিক্ষার প্রসারে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন প্রতি বছর ধারাবাহিকভাবে এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধা অন্বেষণের এই ধারাবাহিকতায় এবারও বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিয়ে উৎসাহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *