বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে পুনরায় যুগ্ম সম্পাদক হলেন গৌরনদীর আবদুর রহমান চোকদার

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে গৌরনদীর কৃতি সন্তান অ্যাডভোকেট আবদুর রহমান চোকদার পুনরায় যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছেন। এর আগে তিনি একই সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং গতবারও তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তার এই ধারাবাহিক সফলতায় গৌরনদীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অ্যাডভোকেট আবদুর রহমান চোকদারের দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত ক্যারিয়ার রয়েছে। তিনি সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গৌরনদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গৌরনদী উপজেলা বিএনপির সদস্য এবং বরিশাল জেলা আইনজীবী ফোরামের মিডিয়া ও সংবাদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আইন পেশার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় পদচারণা তাকে আবারও আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ এই পদে বিজয়ী হতে সাহায্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *