গৌরনদী: স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে গাছ উঠিয়ে ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ

স্থানীয়রা জানিয়েছেন, ২০১৭ সালে রতœপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থানীয় তিন সহ¯্রাধিক মানুষের চলাচলের জন্য একটি আয়রন ব্রীজ নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি নগরবাড়ি গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে গাছ ব্যবসায়ী লোকমান খান বড় আকারের গাছ ঠেলা গাড়িতে পারাপারের সময় স্থানীয়রা বাধা দেন। তবে তাদের উপেক্ষা করে গাছসহ গাড়ি ব্রীজ পার করার চেষ্টা করলে ব্রীজটির মাঝখানে ঢালাই ভেঙ্গে পড়ে।

ভাঙা ব্রীজের কারণে শিশু শিক্ষার্থী, বয়স্ক ও সাধারণ গ্রামবাসী চলাচলে বিশেষ সমস্যার মুখোমুখি হচ্ছেন। যানবাহনের চলাচলও বন্ধ রয়েছে। স্থানীয় অখিল মন্ডল জানান, “আমরা বাধা দিলেও গাছ ব্যবসায়ী জোরপূর্বক ব্রীজ পারাপার করায় এটি ভেঙ্গে গেছে। এখন আমাদের চলাচলে বড় সমস্যা হচ্ছে।”

অভিযোগের জবাবে গাছ ব্যবসায়ী লোকমান খান বলেন, “আমি ওই সময়ে উপস্থিত ছিলাম না, আমার শ্রমিকরা কাজ করছিল। ব্রীজ ভাঙায় যে অসুবিধা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি।”

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবতী বলেন, “ব্রীজ ভাঙার ঘটনা সম্পর্কে শুনেছি। সরেজমিন গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *