মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীতে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নগরীর বেলস পার্কে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান।
উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় অর্ধশতাধিক স্টলে বরিশাল অঞ্চলের চারু ও কারু শিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিন বিকেল ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এই বিজয় মেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
