পাশের দেশের গোয়েন্দা সংস্থা ৮০ জন কিলারকে দেশের মধ্যে ঢুকিয়েছে: অনুসন্ধানী সাংবাদিকের অভিযোগ

পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে দাবি করেছেন কাতারভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য শেয়ার করেছেন।

সায়ের বলেন, আন্ডারওয়ার্ল্ড এবং কুষ্টিয়া-মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গোষ্ঠী একত্রিত হয়ে নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও জনপ্রিয় নেতাদের টার্গেট করে হত্যা ও সহিংসতার পরিকল্পনা করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বায়েনের হ্যান্ডলার ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল এবং ভারতের পশ্চিমবঙ্গের পলাতক মুকুলের সঙ্গে টেলিফোন কনফারেন্সে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তিনি জানান, সুব্রত বায়েন কারাগার থেকে তার মেয়ের মোবাইলে ফোন দিয়ে পিচ্চি হেলাল ও পশ্চিমবঙ্গের মুকুলের সঙ্গে কথা বলেছেন। পরে তার মেয়ে সিনথিয়া বিতু নেপালে থাকা বিডিআর মামলার পলাতক আসামি লেদার লিটন, পিচ্চি হেলাল, মুকুল, বাড্ডার বড় সাঈদ ও দিপুর সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।

জুলকারনাইন সায়ের সতর্ক করে বলেন, দেশের নির্বাচন বানচাল করা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা জন্য বিশেষ গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা চালাবে। তিনি উল্লেখ করেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় একতাবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *