বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার ইসলামিক মিশন সংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর মাইক্রোবাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত তিনজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, দুর্ঘটনার পর বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *