খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

নোয়াব সভাপতি এ কে আজাদ এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *