গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান

গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌঁছায়।

উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় এবং এতে অদম্য নারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ টিপু সুলতান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, উপজেলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং মহিলা সংস্থা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

অদম্য নারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হোসনেয়ারা বেবি, মনিরা বেগম ও মনিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান নারী ক্ষমতায়ন, সমাজে নারীর ভূমিকার স্বীকৃতি ও নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *