সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বিকেলে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করে আলোচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান মনির। এছাড়া সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা এবং সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন সদস্য মোঃ খায়রুল ইসলাম, এস এম মোশারফ হোসেন, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ এবং কাজী আল আমিন। আলোচনা পর্ব শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *